পোস্টগুলি

About Computer Programming লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

একজন অভিজ্ঞ প্রোগ্রামারের পরামর্শ

ছবি
একজন অভিজ্ঞ প্রোগ্রামারের পরামর্শ Zed A. Shaw  – প্রোগ্রামিং পাড়ায় একটি পরিচিত নাম, পরম শ্রদ্ধার পাত্র। বিশেষত যারা  পাইথন  বা  রুবির  মত শৈল্পিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে গুঁতাগুঁতি করেন। পাইথন নিয়ে লেখা তার বিখ্যাত বই ‘ লার্ন পাইথন দ্যা হার্ড ওয়ে ‘ তে তিনি এমন কিছু পরামর্শ শেয়ার করেছেন যা যেকোন প্রোগ্রামারের চিন্তা-চেতনাই বদলে দিতে পারে; নিকষ আঁধারে দেখাতে পারে আলোর দিশা। আর সেটারই ভাবানুবাদ আপনাদের সামনে তুলের চেষ্টা করছি আজ। তো শুরু করা যাক! সম্ভবত তুমি এই বইটা পড়া শেষ করেছ এবং প্রোগ্রামিংটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ। হয়ত কর্মজীবনে এটা তোমার কাজে লাগবে। আবার হতে পারে, শখ ছাড়া এটা হয়ত তোমার কাছে আর কিছুই না। কিন্তু তা যাই হোক না কেন, তোমার কিছু পরামর্শের দরকার হবে। অন্য কোন কারণ নাই; বরং এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক পথেই এগোচ্ছ আর প্রোগ্রামিং থেকে যে নির্মল বিনোদন পাওয়ার কথা, সেটা পাচ্ছ। (অনলি বিনোদন ইজ রিয়েল!) একটা দীর্ঘ সময় ধরে আমি প্রোগ্রামিংয়ের সাথে জড়িত। এত দীর্ঘ যে এখন প্রোগ্রামিংয়ের নাম শুনলেই আমার মুখ বাংলা পাঁচের মত হয়ে যায়। এ...

কম্পিউটার প্রোগ্রামিং কি ?

ছবি
কম্পিউটার প্রোগ্রামিং কি ? আমাদেরকে প্রতিদিনই কিছু না কিছু কাজ করতে হয়। কিছু কাজ আমরা নিজেরা করি, আবার কিছু কাজ অন্যদেরকে দিয়ে করিয়ে নেই। অন্যদের কে দিয়ে কোন কাজ করানোর সময় আমরা তাকে হয়ত মুখে বলে দেই যে কি কি করতে হবে এবং কিভাবে করতে হবে অথবা লিখে দেই। এজন্য আমরা সাধারণত এমন ভাষা ব্যবহার করি যেটা আমরাও বুঝতে পারি, আবার যাকে বলব সেও বুঝতে পারে। সেটা হতে পারে বাংলা, ইংরেজী কিংবা অন্য কোন ভাষা। একইরকম ভাবে আমরা যখন কম্পিউটার কে দিয়ে কোন কাজ করিয়ে নিতে যাব তখন কম্পিউটার কেও জানাতে হবে কি কাজ সে করবে এবং কিভাবে করবে। সেটা হতে পারে দুটি নাম্বার যোগ করার কাজ কিংবা একটি গান বাজানোর কাজ। আমরা সাধারণত কম্পিউটারকে লিখে জানাই যে কি কি কাজ করতে হবে, কিভাবে করতে হবে। কম্পিউটারকে এভাবে লিখে জানানোই কম্পিউটার প্রোগ্রামিং, লেখার জন্য যে ভাষা গুলো ব্যবহার করা হয় সেগুলো কম্পিউটার এর ভাষা বা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এবং যা লেখা হয় সেগুলো প্রোগ্রাম বা কম্পিউটার প্রোগ্রাম নামে পরিচিত। অ্যাসেম্বলি, সি, জাভা এরকমই কিছু প্রোগ্রামিং ল্যাংগুয়েজ।